দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে গ্যারেজের তালা ভেঙে চুরি হওয়া টয়োটা প্রিমিও প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রাসেল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী। এর আগে ভোরে ঢাকার ধামরাই উপজেলার জয়পুরা এলাকা থেকে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।
পুলিশ সুপার জানান, শনিবার (২২ আগস্ট) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া বাজারের একটি গ্যারেজে গাড়িটি রেখে বাড়িতে যান মালিক মো. মহসীন মিয়া। পরদিন সকালে গ্যারেজে গিয়ে তিনি তালা ভাঙা দেখতে পান। পরে গ্যারেজে রাখা তাঁর প্রাইভেটকারটিও পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হলে পিবিআই গাড়ি উদ্ধারে তদন্ত শুরু করে।
পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার ধামরাই উপজেলার জয়পুরা এলাকার শাকিনা বটতলা মন্দিরের কাছ থেকে চুরি হওয়া গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় গাড়িসহ রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল মিয়া গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এমএস/